বাড়ির কাছে আরশি নগর। আর সেখানেই বসলো এসএসসি’৯৪ মিরসরাই চট্টগ্রামের বন্ধু ও তাদের পরিবারের প্রথম মিলনমেলা। শুধুমাত্র মিরসরাই নয়, পুরো বাংলাদেশের এসএসসি ৯৪ ব্যাচের প্রথম ফ্যামিলি গেট টুগেদারও কিন্তু এটি। বন্ধু ও তাদের পরিবার সব মিলিয়ে প্রায় ৮ শতাধিক লোকের সমাগম ঘটে এখানে। বৃষ্টিস্নাত সকালের পর যখন সূর্যের আলো উঁকি দিচ্ছিলো ঠিক সেই সময় থেকেই পার্কের হলরুমে ভীড় বাড়তে থাকে। আস্তে আস্তে এই ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠানটি এক মহামিলন মেলায় পরিনত হয়েছে। সদস্য ও তাদের পবিারের সদস্যদের অংশগ্রহণে গান, কবিতা, কথামালা, আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, খাওয়া-দাওয়া ছাড়াও বিশাল পার্কে ঘুরে বেড়ানোর মজাই ছিলো অন্যরকম।
আঁর বাইক্কা টেয়া দে/ও পরানর তালত বইনসহ চট্টগ্রামের আঞ্চলিক গানের জমজমাট আয়োজনে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছেনশিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব, নিলীমা, লাভলু এবং সুইটি। এরআগে বন্ধুশেখ বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে মিরসরাই ৯৪ ব্যাচের থিম সং-এর মাধ্যমে শুরু হয় মনোজ্ঞসাংস্কৃতিকঅনুষ্ঠান।
ঈদের তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে জোরারগঞ্জের অদূরে আরশিনগর ফিউচার পার্কের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন মিরসরাই পৌরসভর মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনায় ছিলেন নজরুল কবির চৌধুরী, মো. মজহারুল ইসলাম সরকার রনি, রাজন বড়ুয়া এবং মীর হোসেন স্বপন। এ সময় আয়োজক কমিটির সালাউদ্দিন আরিফ, মো. মহিউদ্দিন, অঞ্জন কুমার নাথ, মায়মুনা মুস্তারী, এমআই মাসুদ, জাহেদুল হাসান সোহাদ, মোশারফ হোসেন, আশ্রাফ হোসেন, আলতাফ হোসেন, নাঈম উদ্দিন, এরশাদুল কবীর চৌধুরী, শাহাদাৎ রিপন, মো. আলতাফ, প্রফেসর নুরুল আবসার সেলিম, বোরহান, মো. মইনুল ইসলাম আলম আলম, নাজিম উদ্দীন, বোরহান উদ্দিন,মিঠু নাথ, মো. বোরহান, নুরউদ্দিন, তাহমিনা নাজনিন, কনা রাণী, সাহেদা আক্তার, জাবেদ পলাশ, কামরুল, শেখ ফরিদ, সিরাজ, আইনুল, রতন, ইমরান, কামরুল, আলাউদ্দিনসহ অনেক বন্ধুরা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানের শেষের দিকে ছিলো আকর্ষণীয় র্যাফল ড্র। এক একটি পুরস্কার বিজয়ী কুপন নাম্বার ঘোষণার সাথে সাথে সবাই র্যাফল কুপন হাতে নিয়ে নিজের নাম্বারটা মিলিয়ে নিতে ব্যস্ত থাকতে দেখা গেছে। কেউ আনন্দে আত্মহারা আবার কেউ পরের পুরস্কারের আশায়। এতে দশজন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় অ্যাডমিন প্যানেল, আয়োজক কমিটি এবং উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে আয়োজক কমিটির আহবায়ক এটিএম রেদোয়ান বারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

