শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে ইন্টারন্যাশনাল মোটর বাইক ‘ ইয়ামাহা’ ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টার উদ্বোধন

বাদল রায় স্বাধীন, নিজস্ব প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের এনাম নাহার মোড় এর পুর্ব মাথায় ইন্টারন্যাশনাল মোটর বাইক ইয়ামাহা ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। ১২ জানুয়ারি দুপুর ১২ টায় ইয়ামাহা সার্ভিসিং সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন – চট্টগ্রাম থেকে আগত মোটর সাইকেল গ্যালারীর ” ইয়ামাহা ” ব্রান্ডের ডিলার কাজী মো: জসিমউদদীন ও সন্দ্বীপ এনাম নাহার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আসিফ আকতার।

মাষ্টার সাইফুল ইসলাম ইনসাফ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন – সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, ইয়ামাহা ইস্ট জোনের আরএসএম এ.কে.এম নাজিমউদ্দিন, ইয়ামাহা ইস্ট জোনের জেডএমএস ইব্রাহীম আহাদ,ইয়ামাহা সার্ভিস ইঞ্জিনিয়ার – তাসাহুদে সালেহীন,সন্দ্বীপে ইয়ামাহা সার্টিফাইড সার্ভিসিং পয়েন্ট এর স্বত্বাধিকারী মো: নূর আলম, মিশু মোটরস্ এর স্বত্বাধিকারী মো: মিশু,এনাম নাহারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত প্রমুখ। বক্তারা বলেন এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। দেশের সবগুলো ডিলার পয়েন্টেই ইয়ামাহা নিশ্চিত করেছে ৩ এস সুবিধা। প্রত্যেকটি সার্ভিস সেন্টারেই ইয়ামাহা নিশ্চিত করেছে ওয়াইডিটি ইয়ামাহা ডায়াগনস্টিক টুলস, এফআই মেশিন বা ফুয়েল ইঞ্জেক্টর মেশিন–এর মতো আধুনিক সব সরঞ্জাম।এখন থেকে যার সুবিধা ভোগ করবে সন্দ্বীপের হাজারো ইয়ামাহা বাইক ব্যবহারকারী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...