বুধবার, ২৪ জুন ২০২৬

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ইস্টার্ন ব্যাংক একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এই চুক্তিতে স্বাক্ষর করেন ।

চুক্তি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। পার্টনারশিপ চুক্তির অধীনে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল সক্রিয় টোলবুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি করা ছাড়াও সংগৃহিত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল একাউন্টে জমা করবে ইস্টার্ন ব্যাংক। এতে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন্স দক্ষতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের ফলে আমাদের টোল ব্যবস্থাপনা সিস্টেম অধিক কার্যকরী হবে। টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে যা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, আমাদের ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে টোল সংগ্রহে শৃংখলা নিশ্চিত করতে সিডিএ’কে সহায়তা করা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র প্রকল্প পরিচালক  প্রকৌশলী মাহফুজুর রহমান, সিডিএ’র সচিব রবীন্দ্র চাকমা, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ও আঞ্চলিক শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদ।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...