রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাতে নয়, দিনের বেলা জেগে স্বপ্ন দেখতে হবে : আজাদী সম্পাদক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, গতকাল নয়, আজকের দিনে দাঁড়িয়েই ভবিষ্যৎ গড়তে হবে। রাতের বেলা স্বপ্ন দেখা যাবে না। দিনের বেলা জেগে স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে।

নগরীর উত্তর হালিশহরে প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আজাদী সম্পাদক বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক অখণ্ড বাংলার প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার। তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়াংয়ে পড়াশোনা করেন। তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাস করেন, তখন এই চট্টগ্রামে কোথাও ইলেকট্রিসিটি ছিল না। তিনি বার্মায় চাকরিরত ছিলেন। বার্মা থেকে উনাকে হায়ার করে এখানে এনে স্টেশন রোডে প্রথম ইলেকট্র্রিসিটি স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব। দিদারুল ইসলাম দিদার ও লুৎফুরনাহার সায়মার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. মেজবাহ উদ্দিন তুহিন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল হাসান রুমি।

উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন, ইঞ্জিনিয়ার সৌরভ, ওমর ফারুক, কাজী সাঈদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ আলম, প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ নাসির উদ্দীন, সেলিনা আক্তার, তফুরা বেগম ও মোহাম্মদ নাসিম।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...