সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দিনদুপুরে খাদ্য কর্মকর্তার চেইন ছিনতাই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আদালত পাড়া থেকে বের হয়ে দিনদুপুরে বাসায় যাওয়ার পথে খাদ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় একজনকে আটক করে পুলিশে দিল জনতা।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালী এলাকা থেকে এই ছিনতাইকারীকে আটক করা হয়।

বাদশা (২৪) নামের ছিনতাইকারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে দুই দিন আগে চট্টগ্রাম শহরে এসেছে বলে জানা গেছে।

ছিনতাইয়ের শিকার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম বলেন, ডিসি অফিসে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বৈঠক ছিলো। বৈঠক শেষ করে কর্ণফুলী যাওয়ার পথে কোতোয়ালী থানা এলাকায় লেগুনাতে উঠার পর আমার গলায় টান দিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা তাকে ধরে ফেলে। তবে ছিনতাই চক্রের অন্যদের কাছে চেইনটি নিক্ষেপ করে দেয় বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ছিনতাইয়ে বড় একটি চক্র রয়েছে কোতোয়ালী থানা এলাকায়। এদের ধরা গেলে মানুষ নিরাপদ বোধ করবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কবির হোসেন বলেন, আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বিষয়টি স্বীকার করে। আইনগত ব্যবস্থার জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...