সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ছেলের বিয়ে থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রজনতা। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হল থেকে তিনি ছাত্র-জনতার হাতে আটক হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ওই নেতার নাম ফখরুল আনোয়ার। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। শনিবার ( ০১ ফেব্রুয়ারি) রাতে তিনি আটক হন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুলকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা রয়েছেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে চট্টগ্রামে বিয়ের দাওয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে একটি কমিউনিটি সেন্টার ঘেরাও করে রাখে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস সংলগ্ন আমবাগানে নেভি কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়েছে। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...