সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীত পরিষদের ৮৬তম বার্ষিক অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সংস্কৃতিমনা তারুণ্য দেশের কল্যাণ বয়ে আনবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সংস্কৃতিমনা ব্যক্তি মানবিকগুণাবলী সম্পন্ন হয়ে গড়ে উঠে। তরুণ প্রজন্ম সংস্কৃতিমনা হয়ে গড়ে উঠলে সমাজ জীবন থেকে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুরুচিপূর্ণ মানসিকতা সমাজ জীবন থেকে অবশ্যই দূরীভূত হবে। সমাজ ও দেশের সেবায় তরুণ প্রজন্মকে উজ্জ্বিবিত করতে হলে অবশ্যই তাদের সংস্কৃতি চর্চায় উৎসাহ প্রদান করতে হবে। এই দায়িত্ব অভিভাবকবৃন্দের। শারিরীক ও মানসিক সুস্থতার জন্য সংস্কৃতি চর্চা অপরিহার্য।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত পরিষদের ৮৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে দিনব্যাপী আয়োজিত উক্ত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন পরিষদ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) প্রকৌশলী আবদুল মতিন। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত, বাংলা একাডেমির ফেলো উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও থাইল্যান্ডের অনারারী কনসাল, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংস্কৃতিসেবী আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীকে সম্বর্ধনা প্রদান করা হয়।


বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির ফেলো, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি সাংবাদিক রাশেদ রউফ ও সীতাকুণ্ডস্থ লফিতা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। সমগ্র অনুষ্টান মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের এন্টিটেরিজম ইউনিটের ডি.আই.জি মোঃ মোসলেম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদ পরিচালনা কমিটির সম্পাদক তাপস হোড়। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের আবৃত্তি ও রবীন্দ্র সঙ্গীত বিভাগের শিক্ষক অধ্যাপক দেবাশিস্ রুদ্র ও প্রিয়ম কৃষ্ণ দে। মঞ্চে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ সাজিদুল হক হাসান ও মোঃ ওমর আলী ফয়সাল।দুপুর ১২টায় পরিষদের ছাত্র-ছাত্রীরা ‘স্বপনপারের ডাক শুনেছি’ শীর্ষক সাংস্কৃতি অনুষ্টানে পরিষদের ছাত্র-ছাত্রীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। বিগত বার্ষিক পরীক্ষায় যারা ১ম, ২য় ও ৩য় হয়েছে তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক-শিক্ষিকামন্ডলী যথাক্রমে অধ্যক্ষ প্রদীপ সেনগুপ্ত, অধ্যাপক পিন্টু ঘোষ, অধ্যাপক দেবাশিস্ রুদ্র, অধ্যাপক সুচিত্রা চৌধুরী, অন্তরা দাশ, মনীষা রায়, প্রমিত বড়ুয়া, বনানী চক্রবর্তী, রাজীব চক্রবর্তী, চন্দ্রিমা বিশ্বাস, অনজন দাশ, প্রিয়ম কৃষ্ণ দে, ত্রিদিব বৈদ্য, প্রান্ত আচার্য, দীপ্ত দত্ত, দিপ্তী মজুমদার, পলাশ চক্রবর্তী, রিপন সেনগুপ্ত, তন্বী বড়ুয়া, হ্যাপী ঘোষ, মৌসুমী কর, শিউলী মজুমদার, সুখ রঞ্জন হালদার, অভিষেক দাশ, এস.এম. একরাম, দেবাশীষ দাশ প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...