সোমবার, ২৯ জুন ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন

- Advertisement -
Single page 1st Paragraph

‘জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, এটি বৈশ্বিক ইস্যু। এ দেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ, এখানে জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকার ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবশ্যই সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে জনগণকে আরও ব্যাপকভাবে সচেতন করতে হবে।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন মঙ্গলবার (১০ মে) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত ‘চট্টগ্রাম বিভাগে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কিত আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় চট্টগ্রামসহ বিভাগের ৭টি উপকূলীয় জেলা এলাকায় পিকেএসএফ’র পক্ষ থেকে দু’টি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি প্রকল্পের বাজেট ধরা হয়েছে ৫০ লাখ মিলিয়ন ডলার।
বিভাগীয় কমিশনার বলেন, বনভূমি ধংস বন্ধ করার পাশাপাশি বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মো. আশরাফ উদ্দিন বলেন, পিকেএসএফ ও কোডেক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উন্নয়নমূলক প্রতিষ্ঠান। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠান বহুমাত্রিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও কোডেক’র সিনিয়র প্রোগ্রাম অফিসার ইন্দ্রানী কানুনগো’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রীন ক্লাইমেট ফান্ডের কার্যপরিধি ও চট্টগ্রাম বিভাগে জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন পিকেএসএফ’র উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
স্বাগত বক্তব্য দেন কোডেক’র উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রাইভেট সেক্টরে প্রশমন সংক্রান্ত কার্যক্রমে জিসিএফ’র অর্থায়ন বিষয়ক উপস্থাপনা করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেডের (ইডকল) জিসিএফ’র ইউনিট প্রধান এম. মুসলেহ উদ্দিন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ মজুমদার, বিশিষ্ট লেখক অধ্যাপক ইদ্রিছ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইয়েন্স বিভাগের অধ্যাপক আয়েশা আক্তার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ওয়াহিদুল আলম, চট্টগ্রাম মহিলা বিষয়ক উপ-পরিচালক মাধবী বড়–য়া প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...