বুধবার, ৭ অক্টোবর ২০২৬

টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ছয় শিশুসহ অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং অপর ১০ জন রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টায় তাদের উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটককৃতরা হলেন দুই সহোদর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

পুলিশ সুপার বলেন, টেকনাফ থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে পাহাড়ের চূড়ায় অভিযান চালায়। এ সময় ১০-১৫ জন পালিয়ে গেলেও অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা সম্ভব হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করা অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অপহৃতরা জানিয়েছে, তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অপহরণকারী চক্রের সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য তাদের গহীন পাহাড়ের চূড়ায় আটকে রাখে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

এই বিভাগের সব খবর

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দু’জন হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ...

সর্বশেষ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম,...

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...