বুধবার, ২৪ জুন ২০২৬

খুলশীতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গৃহকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খুলশীতে বাড়ির মালিকের অনুপস্থিতিতে আলমারির ড্রয়ার ভেঙে প্রায় ২২ লাখ টাকার সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে পালিয়ে যান গৃহকর্মী সেলিনা আক্তার (২১)।

ঘটনার ১২ দিন পর তাকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন।

তিনি জানান, সেলিনা আক্তার নামে এক গৃহকর্মী দেড় মাস আগে তার বাসায় কাজ নেয়। ৯ জানুয়ারি বাসার সবাই বেড়াতে গেলে সেলিনা সুযোগ বুঝে আলমারির ড্রয়ারের তালা ভেঙে ১ লাখ টাকা এবং ১২.৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, বালা, রিং, কানের দুলসহ বিভিন্ন অলংকার, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। পরে ২১ জানুয়ারি ফ্ল্যাটের মালিক ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান খুলশী থানায় এ বিষয়ে মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার তদন্তভার পেয়ে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় সেলিনার অবস্থান শনাক্ত করে।

বুধবার (২২ জানুয়ারি) টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া ১২.৫ ভরি স্বর্ণ এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

মো. রইছ উদ্দিন বলেন, সেলিনা গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই চুরির পরিকল্পনা করে। মালিক পরিবার বাইরে গেলে সে সুযোগ নেয়।

নগরবাসীকে গৃহকর্মী নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্রসহ নাগরিক তথ্য বিবরণী ফরম পূরণ করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর সেলিনার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দখল থেকে চুরিকৃত স্বর্ণালংকার- ১টি ব্রেসলেট, ২টি বালা, ১টি গলার হার, ২টি কানের দুল, ২টি চেইন, ১টি চিক, এবং ৩টি রিংসহ মোট ১২.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...