সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: যুবলীগ-ছাত্রলীগের ২ ক্যাডার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ঋভু মজুমদার (২৭) ও মো. জামালকে (৪০) গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতি এবং নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আফতাব আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। দুজন দুটি বিদেশি পিস্তল হাতে তাদের গুলিবর্ষণের দৃশ্য ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ঋভু ও জামাল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর জন্য তারা একইসঙ্গে এসেছিলেন। দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল ছিল। তাদের আরেক সহযোগী তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় অংশ নিয়েছিলেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...