বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুনে টর্নেডোর’ শঙ্কা!

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ইতিহাসের ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে জ্বলছে। দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ২৫ জন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এদিকে, স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নিনির্বাপণ কর্মীরা। এর মধ্যেই ‘আগুনের টর্নেডোর’ আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়।

লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি দাবানলের ঘটনা ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বিলাসবহুল বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।

এছাড়া প্যালিসেডসের ৪০ কিলোমিটার পূর্বে আলটাডেনা এলাকার ইটনে পুড়ে গেছে আরো পাঁচ হাজারের বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দুই এলাকায় এখনো ৪০ হাজার একর জমি জ্বলছে।

এমন পরিস্থিতিতে ‘সান্তা অ্যানা’ নামে ঝড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের এক বার্তায় বলা হয়েছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এই দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন করে আরো ভয়াবহ দাবানল।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় ‘আগুন টর্নেডো’ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করে এই অঞ্চলে আরো এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দফতর।

এদিকে লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে দমকলকর্মীরা লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই শহরের লাখো মানুষ দাবানলের কারণে এখনো বাস্তুচ্যুত হয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক হতে আরো অনেক সময় লাগবে।
এদিকে শিশুদের স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অন্যান্য প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে।

প্যাসিফিক-প্যালিসেডসের বিশিষ্ট ধনকুবদের বিলাসবহুল বাড়ি ঘরসহ ১২ হাজারেরও বেশি অবকাঠামো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি করোনার সংস্থার হিসেবে এই পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। ডগ স্কোয়াডের সদস্যরা কয়েকশ’ ভবনে তল্লাশি চালিয়ে জানিয়েছে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...