বুধবার, ২৪ জুন ২০২৬

সাবেক এমপি নদভীকে আরও ৫ মামলায় গ্রেফতারের আদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার নগরের চার থানার পাঁচ মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পৃথক চার আদালতে হাজির করা হয় নদভীকে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং ও চান্দগাঁও থানার মোট পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

আদালত সূত্র জানিয়েছে, নদভীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলার শুনানি হয়েছে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে। এছাড়া, প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মো. আবু বকর সিদ্দিকের আদালতে ডবলমুরিং থানার একটি, ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে চান্দগাঁও থানার দু’টি এবং ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে কোতোয়ালী থানার একটি মামলার শুনানি হয়েছে।

এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়।

গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থানার মোট পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...