চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্ন্যাক্স এন্ড টি-স্টলে বাসি খাবার বিক্রি করায় দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি দোকানে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা ওই যাত্রীর অভিযোগের সত্যতা পাই। দোকানে বাসি বিরিয়ানি ও রোল পাই।
এই অভিযোগে দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করি। দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দিই। পরে এ কাজ আর করবে না মর্মে অঙ্গীকার করলে তাকে দোকান খোলার অনুমতি দিই।

