বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ার প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পর এমা রেনল্ডসকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বেও ছিলেন তিনি।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রবল সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।

দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর চাপের মুখে গতকাল মঙ্গলবার অবশেষে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।

গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেন।

নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

৪৭ বছর বয়সী এমা রেনল্ডস ২০২৪ সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার সংসদ সদস্য।

এর আগে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

লেবার পার্টি দীর্ঘ বিরোধী দলের পর ২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসে এবং এমা রেনল্ডস দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেন।

এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্যের অর্থনৈতিক নীতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...