ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব গত ১২ জুন বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।
প্রধান আলোচক ও উদ্বোধক ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপসচিব স্কুলের প্রাক্তন কৃতী ছাত্র হাবিব উল্লাহ মারুফ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাঈদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ।
অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুর রব, সহকারী শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রবিউল আলম খান। সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ওবাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আসিফুর রহমান।
ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
অনলাইন ডেস্ক

