শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঈদ জামাতে মোবাইল চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ঈদের দিন নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল ফোন চুরি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল প্রকাশ নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, ঈদের দিন জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ।

এক পর্যায়ে গত রোববার রাতে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত মারুফ হাসান নামে একজনকে আটক করা হয় এবং ৪টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. ইসমাইল প্রকাশ নিলয় এবং মো. মনছুর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করা জানিয়ে ওসি আরো বলেন, আসামিরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

উদ্ধারকৃত মোবাইলগুলো ঈদের দিন মুসল্লিদের পকেট হতে চুরি করেছে বলেও জানায় তারা।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...