শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে রাতের আঁধারে কাটা হচ্ছে জমির টপ সয়েল

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনগত রাত উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।

পরিচালিত এ মোবাইল কোর্টে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর (টপ সয়েল) কর্তন করার অপরাধে মৃত কামরুজ্জামান কামালের পুত্র মো: রাব্বি (৩৩) কে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়। জানা যায়-জাহানপুর এলাকার আবু আহমদের মালিকাধীন প্রায় ২০ শতক কৃষি জমি হতে এক্সকেভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এ সময় অপরাধীর নিয়ন্ত্রনাধীণ অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তি আদালতে তার স্বীয় অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরো ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ড্রাম ট্রাক ০৩টি নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...