বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

কক্সবাজার সৈকতে বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছেন লাখো পর্যটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিকেল পৌঁনে পাঁচটা। পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে নিস্তেজ হওয়ার পথে সূর্য। বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জড়ো হয়েছিলেন অন্তত ৫০ হাজার পর্যটক। সবার নজর সূর্যের দিকে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ধারণ করছেন ভিডিও চিত্র। এমনই এক আনন্দময় পরিবেশে সূর্যাস্ত দেখতে দেখতে হাত নেড়ে বর্ষবিদায় জানালেন লাখো পর্যটক।

আজ মঙ্গলবার কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের পাশাপাশি সুগন্ধা, দরিয়ানগর, হিমছড়ি, প্যাঁচারদ্বীপ, ইনানী, পাটোয়ারটেক, টেকনাফ এবং সেন্টমার্টিন সৈকতেও পুরোনো বছরের শেষ সূর্যকে বিদায় জানান বিপুলসংখ্যক পর্যটক। কেউ প্যারাসেইলিংয়ের মাধ্যমে ২০২৪ সালের শেষ সূর্যাস্ত উপভোগ করেন।

মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে স্ত্রী-সন্তানকে নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে বছরের শেষ সূর্যাস্ত দেখছিলেন ঢাকার মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী ফজলে ওমর। জানালেন তাদের ভালোলাগার কথা।

কলাতলী সৈকতঘেঁষা পরিবেশবান্ধব রেস্তোরা প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে প্রতিবছরের মতো এবারও বর্ষ বিদায়ের দিনে একলাখ টাকার বেশি রকমারি খাবার বিক্রি হয়েছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ ও বেসরকারি প্রতিষ্ঠান সী সেফ লাইফগার্ড কর্মীরা জানান, বছরের শেষ সূর্যাস্ত দেখতে প্রতিবছর সৈকতে অন্তত তিনলাখ পর্যটকের সমাগম ঘটে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছেন লাখো মানুষ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অঁরি...

সর্বশেষ

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...