মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে অপহরণের পর মুক্তি পেলেন সাংবাদিক নেতা সাইদুল ইসলামের ভাই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের বড়ভাই নুরুল ইসলাম নুরু অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করলেও অপহরণের দুই ঘন্টা পর ছেড়ে তাকে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধা ৬টায় রাউজান উপজেলার অলিমিয়া হাট অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে ৬ থেকে ৮ টি মোটরসাইকেলে করে নুরুল ইসলাম নুরুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তবে অপহরণকারীদের চিনতে পারায় রাত ৮ টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপহরণ থেকে মুক্তি পাওয়া নুরুল ইসলাম নুরু বলেন, শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে ৬ থেকে ৮ টি মোটরসাইকেল করে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমাকে অপহরণ করে।

এ সময় মোটরসাইকেলে উঠতে দেরি হওয়ায় এক সন্ত্রাসী আমাকে থু থু মারে। আমার মোবাইল ভাঙচুর ও আমাকে মারধর করে।

তিনি আরও বলেন, মারধর করে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে আমার পকেটে ১৩ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে।

পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে। এছাড়াও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করে। পরে নানা চাপে পড়ে এবং অপহরণকারী কয়েকজনকে চিনতে পারায় দুই ঘণ্টা পর অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম সফিকুল আলম বলেন, কাউকে অপহরণ করার বিষয়ে থানায় কেউ অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা করলে জড়িতদের শনাক্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...