মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত: চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি স্থগিত করায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আজ পণ্য খালাস শুরু হয়েছে।

চাঁদপুরে মেঘনা নদীতে লাইটার জাহাজে সাতজনকে খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত বৃহস্পতিবার থেকে চলমান কর্মবিরতি শনিবার রাতে স্থগিত হয়েছে। তাই আজ রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নবী আলম।

তিনি জানান, শ্রমিকনেতাদের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আবারও আলোচনায় বসবেন উভয় পক্ষ। দেশের বৃহত্তর স্বার্থে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। কর্মসূচি প্রত্যাহারের পর আজ সকাল থেকে চট্টগ্রাম নগরের মাঝির ঘাট, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ শ্রমিকরা কাজে যোগ দেন। এতে বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা।

ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং-আইভোয়াকের সহসভাপতি ও মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে সংকটের সুরাহা হলো। শ্রমিক নেতাদের সাথে আলোচনা শুরু করতে বিলম্ব হলে দেশ আরো ক্ষতির মুখে পড়ত।

সাত খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে চার দফা দাবিতে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল নৌযান শ্রমিক ফেডারেশন। সাত খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার, নৌ-পথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবী তোলে নৌযান শ্রমিকরা।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...