রবিবার, ১৪ জুন ২০২৬

লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে কামাল হোসেন (৪১) নামে একজন আহত হয়েছেন। বুধবার ১১ (মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পদুয়া এস.আই. চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।
ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিলন। গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা ছিল। হঠাৎ গরুটি রশি ছিড়ে পালানোর সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। সাথে সাথে নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা মহিলাটি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...