মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র খাল পাড়ে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিগত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি আজ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত পাহাড়তলী থানার সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ধুপপোল সংলগ্ন খালের পাড় থেকে দুইটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করি। অস্ত্র গুলো পুলিশের তবে কোন থানা থেকে লুট হওয়া তা এখনো শনাক্ত করা যায়নি।

বিগত ৫ আগস্ট সরকার পতনের পর লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার অথবা ফেরত প্রদান সংক্রান্ত ইতিপূর্বেকার ঘোষণার পরিপ্রেক্ষিতে দেওয়া সংবাদের ওপর ভিত্তি করে এই অস্ত্র ও গুলি উদ্ধার সম্ভব হয়েছে বলে ওসি জানান।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...