সোমবার, ২৯ জুন ২০২৬

চাঁদা না দেওয়ায় পাহাড়তলীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদা না দেওয়ায় স্থানীয় একদল দুর্বৃত্ত তাকে খুন করে।

গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদ এলাকায় হামলার শিকার হন ওই ব্যবসায়ী। রোববার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যবসায়ী মো. ফরিদ (৪৫) পাহাড়তলী বাজার এলাকায় একটি গাড়ি পরিষ্কারের ওয়ার্কশপের মালিক। তিনি আই ডবিøউ কলোনির জাফর আহমদের ছেলে।

জানা যায়, নিহত ফরিদ পাহাড়তলী বাজার এলাকায় একটি গাড়ি পরিষ্কারের দোকান দেওয়ার পর তার কাছে চাঁদা দাবি করছিল একটি গ্রæপ। চাঁদা না দেওয়ার তারাই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

চট্টগ্রামে মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন বলেন, নিহত ফরিদের পাহাড়তলী বাজারে একটি কার ওয়াশের দোকান আছে। দোকানটি রেলের জায়গার ওপর স্থাপন করা হয়েছে দাবি করে স্থানীয় একটি গ্রæপ তার কাছে চাঁদা চেয়ে আসছিল।

তারা চাঁদা চাইলে ফরিদ তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিল। এ নিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাত-আট জন মিলে ফরিদকে লোহার রড দিয়ে মারধর করে। এতে ফরিদ গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে তার স্ত্রী নাহিদা আক্তারসহ স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। জড়িত সবাইকে দ্রæত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...