রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ডাকাতির মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা কিং আলী কারাগারে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে বসতঘরে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বিপ্লব কুমার ঘোষ।

তিনি বলেন, কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে বন্দর থানায় ১৮ আগস্টে একটি সিআর মামলা করেন বাদী মোহাম্মদ মহিউদ্দিন।

আজ আদাল কিং আলীকে কারাগারে পাঠায় বলে জানান তিনি। অন্যদিকে কিং আলীর ভাই লোকমান আলীর (৩৫) বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত।

বহিষ্কৃত বিএনপি এই নেতার নামে রয়েছে একাধিক মামলা। গত মাসে পাহাড়তলী থানায় এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে (কিং আলী) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...