সোমবার, ১৫ জুন ২০২৬

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন, কৃষি অফিসার আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ, ডা. ফারুক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া প্রমূখ অতিথি ছিলেন। এতে আইসিটি অফিসার সুব্রত দাস স্বাগত বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।
সভায় বক্তারা বলেন, যুগেযুগে বাঙ্গালী জাতিকে স্বদেশি-বিদেশি নানা জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, নানা ভাষাভাষী ও পরিবার, সুবেদার, উমেদারগণ নানাভাবে শাসন শোষণ নির্যাতন নিপীড়ন করেছে। প্রতিবারই জাতির হার না মানা অকুতোভয় বীর বাঙ্গালি তাদের বুকের তপ্ত তাজা রক্তের বিনিময়ে তাদের অস্থিত্ব রক্ষা করেছেন। আজ ১৪ ডিসেম্বর ২০২৪ লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে ১৪ আগষ্ট পাকিস্তানের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাঙ্গালীকে মেধাশুন্য করার হীন উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...