১০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার জাতিসংঘের ৭৬ তম মানবাধিকার দিবস উপলক্ষে নগরের বহদ্দারহাট খাজা রোড স্কোয়ারস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-ইউসিটিসি অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারের সভাপতিত্বে প্রথম পর্ব উদ্বোধন করেন সংস্থার আজীবন সদস্য, কোষাধ্যক্ষ ও ইউসিটিসি ফাউন্ডার মুহাম্মদ ওসমান।
‘জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও করণীয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার আজীবন সদস্য মুহাম্মদ শওকত আলী নূর। প্রধান অতিথি ছিলেন চুয়েট-এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হক। প্রবন্ধের উপর আলোচনা করেন ইঞ্জিনিয়ার তোফাজ্জল আহমদ,ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, , অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী,সি এস কে সিদ্দিকী, নিজামুল ইসলাম সরফী । সঞ্চালন করেন উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম।
এ পর্বে গুণীজনদের ‘মানবাধিকার পুরস্কার-সম্মাননা’ প্রদান করা হয়। এ বছরে মনোনীতদের মধ্যে রয়েছেন ১. ইসলামী আধ্যাত্মিকতায় : হযরত মাওলানা রফিক আহমদ আলক্বাদেরী (রাহ্), ২. সাহিত্যে : শেখ মোহাম্মদ ইব্রাহীম, ৩. উচ্চতর শিক্ষায় : অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস চৌধুরী (মরণোত্তর), ৪. মাধ্যমিক শিক্ষায় : মোহাম্মদ মোখলেসুর রহমান (মরণোত্তর), ৫. প্রাথমিক শিক্ষায় : ডা. হরি সাধন সাহা, ৬. প্রশাসনে : কামরুন নাহার, ৭. শিক্ষা প্রসারে : মোহাম্মদ কালু মিয়া সওদাগর (মরণোত্তর), ৮. সমাজসেবায় : মৌলভী কবির আহমদ (মরণোত্তর), ৯. মুক্তিযুদ্ধে : বীর মুক্তিযোদ্বা ছালেহ আহমেদ। মরহুম মৌলভী কবির আহমদ এর মরণোত্তর পুরষ্কার গ্রহণ করেন মরহুমের কনিষ্ঠ পুত্র নিজামুল ইসলাম সরফী। সঞ্চালন করেন উপজেলা মডেল শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আজিম।

