বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেল ৪ টার দিকে ভবনের ২য় তলায় বারান্দার ছাদে টিন লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আলী মিয়া লাকু।

নিহত আবুল কালাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা। তিনি পৌর সদরের খাজা স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা যায়। ছেলে প্রবাসে থাকে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, এটি একটি দুর্ঘটনা। মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...