শুক্রবার, ২৬ জুন ২০২৬

পতেঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে নাছিমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মো. নাছিরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে স্বামী নাছির।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার গুণদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন কাঁচাবাজার মোড়ের একটি ঘরে দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তালাবদ্ধ ঘরটি ভেঙে ভেতর থেকে নাছিমা আক্তার নামে ওই নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারা থেকে স্বামী নাছিরকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে নাছির জানায়, পারিবারিক কলহের জেরে গত ২ ডিসেম্বর রাত ১১টায় তার স্ত্রীকে হত্যা করে ঘরে তালা দিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় লুকিয়ে ছিল। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...