চট্টগ্রাম নগরীতে মোঃ তারেক (৩৭) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে নগরীর বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ঐ ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী সদস্য ছিলেন। মোঃ তারেক নগরীর চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ি মৃত মোঃ ইউসুফের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তি চান্দগাঁও থানার মামলা নং-১১ এর আসামি ছিলেন।
চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

