সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় ডায়রিয়ায় আক্রান্ত দুই পাড়ায় স্বাস্থ্য বিভাগের ১০ শয্যার অস্থায়ী মেডিকেল ক্যাম্প : পরিস্থিতির উন্নতি

- Advertisement -
Single page 1st Paragraph

গত রবিবার সকাল থেকে বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার মিনতুই ম্রো পাড়ার লোকজনের মধ্যে হঠাৎ করে দেখা দেয় ডায়রিয়ার প্রাদুর্ভাব। এরপর পাশের পমপং পাড়ার লোকজনের মাঝেও এ ডায়রিয়া ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার রাত ২টার দিকে অবস্থার অবনতি হলে মিনতুই পাড়ার বাসিন্দা মৃত পালেং ম্রে’র ছেলে মাংচি মুরুং (৫১) মারা যায় এবং শতাধিক পাড়াবাসী আক্রান্ত হয়। এ সময় দুই পাড়ার আক্রান্ত ৩৩জনকে কলাগাছের ভেলায় করে অনেক কষ্টে লামা খাল হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে বাকীদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এ প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে ওই পাড়া দুটির কাছাকাছি বড় কলার ঝিড়িরমুখে একটি দোকানঘর ও তামাকের গুদামে ১০শয্যা বিশিষ্ট অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় গত বুধবার সরজমিন গিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের নেতৃত্বে চিকিৎসা সেবা সহ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। এতে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনেকেই সুস্থ হয়ে বাড়ী ফিরে। বর্তমানেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ উদ্দিনের নেতৃত্বে একজন সিনিয়র ষ্টাফ নার্স, মেডিকলে এসিসটেন্ট, উপসহকারি মেডিকেল অফিসার, সিএইচসিপি পর্যাপ্ত পরিমানে সেলাইন ও অন্যান্য ঔষধপাতিসহ নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এর আগে আলীকদম সেনাবাহিনীর একটি মেডিকেল টিম গত সোমবার দিনব্যাপী মিনতুই ও পমপং ম্রো পাড়া সহ আশপাশের মোট ১২৫ জন রোগিকে চিকিৎসা এবং বিনামুল্যে ঔষধ প্রদান করেন।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষগুলো ঝিরি ও ঝর্ণার পানি পান করে থাকেন। মূলত এসব ঝিরি ও ঝর্ণার দূষিত পানি পান করার কারণেই পাড়াগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাড়া দুইটিতে একজন মেডিলেক অফিসারের নেতৃত্বে ৭ জন স্বাস্থ্য কর্মী আক্রান্তদের সেবা দিচ্ছেন। বর্তমানে ডায়রিয়া পরিস্থিতি উন্নতি হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...