সোমবার, ২৯ জুন ২০২৬

রঙ আর পানি মিশিয়ে তৈরি হয় ‘ইমানদার’ জুস

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ‘ইমানদার’ নাম দিয়ে ভেজাল জুস, আইসক্রিম ও চকলেট তৈরির অভিযোগে একটি কারখানার মালিকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে বাকলিয়া থানার তক্তারপুল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুসও জব্দ করা হয়েছে বলে বাকলিয়া থানার ওসি রাশেদুল হক জানান। গ্রেপ্তার দুজন হলেন- জুস কারখানার মালিক খোরশেদ আলম ওরফে জিসান (৩১) ও তার মামা জাহাঙ্গীর আলম (৫২)।

ওসি রাশেদুল হক বলেন, তক্তারপুল এলাকার বিসমিল্লাহ কলোনি গলির কাছে শোয়েব মঞ্জিল নামে একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে ভেজাল জুস কারখানাটি চালু করেন জিসান। মাস ছয়েক আগে চালু করা ওই কারখানায় ভেজাল জুস ও চকলেট তৈরির খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। ওসি বলেন, ‘ইমানদার’ নাম দিয়ে কারখানাটিতে ভেজাল জুস, চকলেট তৈরি করা হচ্ছিল। বিএসটিআইয়ের কোনো অনুমোদনও তাদের ছিল না।

“রঙ, পানি ও ফ্লেভার দিয়ে বানিয়ে প্যাকেটে ভরে বিভিন্ন ধরনের ভেজাল জুস ও চকলেট বিক্রি করে আসছিল তারা। আটকের পর মালিক কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।”

কারখানাটি থেকে সাত হাজার ৯২০ প্যাকেট লিচি ড্রিংকস, এক হাজার ২০০টি আইস ললি, মিকশ্চার মেশিন, মোড়কে ভরার হিটারসহ বিভিন্ন সরঞ্জাম এবং জুসের প্যাকেট ও স্টিকার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...