রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শোরুম উদ্বোধনে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমণি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর একটি শপিংমলে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন অনেকে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান তিনি। এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গত শনিবার পরীমণি ও অভিনেতা ডি এ তায়েব যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি কর্তৃপক্ষ। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বিশৃঙ্খলা থেকে হট্টোগোল সৃষ্টি হয়। একপর্যায়ে আয়োজক ও পরীমণিকে উদ্দেশ করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। পরে সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।
এ ঘটনা নিয়ে শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...