বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাউজানে মুখোশধারীদের গুলিতে আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে রাউজানে মুখোশধারীদের ছোড়া গুলিতে আহতের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় মামলা রুজু পরবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ৫ জন হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে মো. রুবেল (৩১), তাঁর ভাই মো. জুয়েল (২৩), একই এলাকার মো. বাবুলের ছেলে মো. আবদুূল (২০) ও বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণ হাট এলাকার প্রয়াত আবুল মাঝির ছেলে মো. কামাল ওরফে পাট্টা কামাল, একই এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে বাবলু (২৮)।

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, মুখোশধারীদের করা গুলিতে একই এলাকার বেশ কিছু সংখ্যক মানুষ গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৫জনকে শনিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় আহত মহিউদ্দিনের ভাই মো. সালাউদ্দিন বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে মামলা দায়ের করে।

ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদরে কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষওেয় প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। আজ শনিবার অভিযান চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি ওসির।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাউজান উপজেলা নেয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া এলাকায় ২০-২৫ জনের একদল মুখোশধারীর করা গুলিতে ১৫জন আহত হয়। এরমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১জন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...