বুধবার, ২২ জুলাই ২০২৬

পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে সম্প্রীতির বন্ধন স্থাপনের আহবান জানালেন ওয়াদুদ ভূঁইয়া

 শ্যামল রুদ্র, রামগড় 
- Advertisement -
Single page 1st Paragraph

 পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে সম্প্রীতির বন্ধন স্থাপনের আহবান জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাবেক চেয়ারম্যান ও সাংসদ ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে  সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়ি-বাঙ্গালী মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে আমাদের। এসময় তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে  মুখ খুলতে পারেনি। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এবং বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এজন্যই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহবান জানান তিনি।    

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া ।  দীর্ঘ ১৭ বছর পর ওয়াদুদ ভুঁইয়ার নিজ এলাকা  রামগড়ে এটিই বিএনপির বড় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। দুপুর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে হাজার হাজার পাহাড়ি-বাঙ্গালী অংশগ্রহণে বিএনপির এ সম্প্রীতি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। 

ওয়াদুদ ভুইয়া আরো বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগের নির্যাতনে অতিষ্ট হয়ে ২৪এর গণঅভ্যুথানে পুলিশ ও কিছু আমলা ছাড়া সবাই পরিবার পরিজন নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলো। হাসিনা পুলিশ ও আমলা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো।  এসময় তিনি বিগত বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতা থাকাকালীন উন্নয়ন ও পাহাড়ে সম্প্রীতির স্মৃতিচারণ করেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান এবং ওয়াদুদ ভূঁইয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে ভরে যায় সমাবেশস্থলের আশপাশে। সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসব দেখা গেছে।  দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তারা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি বিএনপির হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি  হাফেজ আহমেদ ভূঞার সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন  চাকমা,  সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোশের্দ ভূঁইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ, রামগড় উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন শামীম, সনাতন সম্প্রদায়ের পক্ষে বাদল চক্রবত্তী ও কাজল দাশ বক্তব্য রাখেন।এ সময়  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। 

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...