শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে পাঁচ কোটি টাকার খাসজমি উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে উত্তর পাহাড়তলী মৌজায় প্রায় সাড়ে সাড়ে পাঁচ কোটি টাকা বাজার মূল্যের পাঁচ শতক সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

আজ রবিবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এর আগে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারীরা মূল্যবান জমিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দখলে নেয়। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেয়ারও খবর রয়েছে।

অভিযান শেষে অবৈধভাবে দখল করা সকল স্থাপনা অপসারণ করা হয়। পরে বিএস ১ নম্বর খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

আকবর শাহ থানা পুলিশের সাহায্যে অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...