বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের আওতায় দৈনিক মজুরির ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগ কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

নতুন জনবল পদায়নের পর অডিট আপত্তি এড়াতে এ নির্দেশনা দিয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়। পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের কার্যালয় থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ।

আদেশে বলা হয়, ইতোপূর্বে সার্কেলে জনবল সংকটের কারণে বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক জনবল নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল।

বর্তমানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নতুন জনবল সকল ইউনিটে পদায়ন করা হয়েছে এবং তারা যোগদান করেছেন। ফলে জনবল সংকট প্রশমিত হওয়ায় দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিকের প্রয়োজনীয়তা লাঘব হয়েছে।

তবে সম্প্রতি দৈনিক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সাময়িক শ্রমিকদের সম্মানি ভাতা নিয়ে সার্কেল অফিসসহ বিভিন্ন ইউনিটে অডিট আপত্তি উত্থাপিত হচ্ছে। এজন্য এ ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে, যেসব টেকনিক্যাল পদে কোনো জনবল নেই, শুধু জরুরি প্রয়োজনের সেসব ক্ষেত্র ব্যতীত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে। পাশাপাশি অতি প্রয়োজনে জনবল লাগলে অর্থ মন্ত্রণালয়ের ১৫ আগস্ট ২০২৫ এর বিধিমালা অনুসরণ করে সাময়িকভাবে দৈনিক মজুরিতে নিয়োগ দিতে হবে।

আদেশে আরও সতর্ক করা হয়, বিধি অমান্য করে নিয়োগ দিলে পরবর্তীতে অডিট আপত্তিসহ কোনো জটিলতা সৃষ্টি হলে দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তার উপর বর্তাবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...