বুধবার, ২৯ জুলাই ২০২৬

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যানের কাছে অনুদানের চেক হস্তান্তর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ফলমন্ডিস্থ মেসার্স তৈয়্যবিয়া ফার্ম এ আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের ঢাকাস্থ স্থায়ী কার্যালয়ের জন্য আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.)’র নিকট অনুদানের চেক হস্তান্তর করেন মেসার্স তৈয়্যবিয়া ফার্ম ও ইমাম শেরে বাংলা সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট দানবীর মুহাম্মদ আলী হোসেন আরিফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর অন্যতম কর্ণধার আলহাজ্ব মাওলানা স.উ.ম আবদুস সামাদ, সোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, বিশিষ্ট সংগঠক ও আলেমে দ্বীন মাওলানা এম.এ মাবুদ, সৈয়দ আবু আজম সহ চট্টগ্রামের বিশিষ্ট শায়েরবৃন্দরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.) বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর ঢাকার জমিনে স্থায়ী অফিসের জন্য মেসার্স তৈয়্যবিয়া ফার্ম এর চেয়ারম্যান মুহাম্মদ আলী হোসেন আরিফ যে অবদান রেখেছেন তা সুন্নীয়তের ইতিহাসে বিরল। এছাড়া আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী বলেন, আলী হোসেন আরিফ এমন এক মহান ব্যক্তি যিনি যেকোন সুন্নী আলেম, ওলামা, পীর মাশায়েক, মাদ্রাসা ছাত্র, গরীব—দুঃখী যে কেউ জনাব আলী হোসেন আরিফের কাছে আসলে খালি হাতে ফেরত দেন না। সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এসব অবদানের জন্য আমরা জনাব আলী হোসেন আরিফের উত্তরোত্তর সফলতা ও আল্লাহর দরবারে দ্বীন দুনিয়া উভয় জাহানের কামিয়াবির জন্য ফরিয়াদ করছি। আমিন।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...