শনিবার, ২৭ জুন ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অস্ত্রসহ আট ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে সিএম‌পির বিশেষ টহল টিম।

আজ মঙ্গলবার সিএম‌পি সূ‌ত্রে বিষয়টি নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দি‌কে ডাকা‌তির প্রস্তু‌তি নেওয়ার সময় তা‌দেরকে গ্রেফতার করা হয়।

সিএমপি সূ‌ত্র জানা‌য়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল ডিউটি করাকালে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে মধ্যরাত দেড়টায় ডাকাত দ‌লের আট সদস্যকে গ্রেফতার করা হয়।

তা‌দের কাছ থে‌কে ২ ছোরা, ডাকা‌তির কা‌জে ব্যবহৃত একটি ব্যাটারিচা‌লিত অ‌টোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন, মোঃ আরমান (১৯), মোঃ ইসমাইল হাসান (১৯), মোঃ রাকিবুল হাসান (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মোঃ রিয়াদ হোসেন (১৫), সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)।

পু‌লিশ জানায়, গ্রেফতারকৃতরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে স্বীকার করে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...