রবিবার, ১৪ জুন ২০২৬

শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে: ব্যারিস্টার মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক এডভাইজরি কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সততা ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে শিক্ষার্থীদেরকে দেশের জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিরহাট কলেজ এডহক কমিটির মনোনীত সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন- আমাদের জাতীয় মুক্তি অর্জন ও দেশের উন্নয়ন-অগ্রগতি নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী চেতনা দ্বারা কলুসিত শাসন ব্যবস্থার মূল উৎপাটন করে একটি গণতান্ত্রিক পরিবেশ এবং রাষ্ট্র-কাঠামো গড়ে তুলতে হবে। এই জন্য দেশ গঠনে উদীয়মান তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্যাসিবাদের যাঁতাকলে পড়ে দীর্ঘকাল এদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার পরিবেশ যে দুঃসহ অবস্থায় গিয়ে ঠেকেছে, সেখান থেকে এদেশের শিক্ষাব্যবস্থাকে তুলে আনতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এই হাটহাজারীর সন্তান। উনার আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদেরকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। জাতি গড়ার এই কাজে দেশপ্রেমিক সব নাগরিককে সহযোগিতার হাত বাড়াতে হবে।

তিনি বলেন, নাজিরহাট কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রাচীন কলেজের সভাপতি মনোনীত হয়ে এই কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারি এবং এলাকার সম্মানিত অভিভাবকদের সঙ্গে কাজ করার এক বিরল সুযোগ আমার সৃষ্টি হয়েছে। এই এলাকার সন্তান হিসেবে আমি এই সুযোগকে কাজে লাগাতে চাই।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য ও অধ্যাপক ফওজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- এডহক কমিটির হিতৈষী সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, বিদ্যোৎসাহী সদস্য এস এম ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এস এম কাউছার, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, জাকের হোসেন, আমিনুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম টুটুল, আলহাজ্ব রহমত উল্ল্যাহ ও শিক্ষার্থী মো. সাব্বির হোসেন সাকিব প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...