সোমবার, ২৯ জুন ২০২৬

সরাই পাড়া ওয়ার্ড বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র

প্রধানমন্ত্রী দেশবাসীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করছেন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন,ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী বাসস্থানহীন জনগণের জন্যে ঘর উপহার দিচ্ছেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা, বাক্ষ্মণবাড়িয়া, বরিশাল জেলাসহ দেশের অন্যান্য জেলায় ৩২ হাজার বাড়ি নির্মাণ করে দিচ্ছেন।

এছাড়া টিসিবির রেশন কার্ডের মাধ্যমে জনগণের মাঝে ভুতুর্কি মুল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির ফলে পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে ছিল। ঈদের সময় যাদের আর্থিক সংকট হতে পরে তাদের নগদ ও বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

উপরোক্ত কথাগুলো ১২ নং সরাই পাড়া ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আহবানে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

জনক-জননী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে ১২ নং সরাই পাড়া ওয়ার্ডের পাহাড়তলী নুর কনভেনশন সেন্টার সংগঠনের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদের সভাপতিত্বে এ সভায় পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এবিএম লুৎফুল হক খুশী।বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলার,ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক নুরুল আমিন,থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আসলাম হোসেন, আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলার ছাবের আহমেদ সওদাগর, লায়ন এম শওকত আলী, থানা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম, পাহাড়তলী বনিক সমিতির সেক্রেটারী এসএম নিজাম উদ্দীন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ মুজিবুর রহমান, হোসেন সরওয়ার্দী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলী হোসেন, মোহাম্মদ জাবেদ, শেখ রাজিব আহমেদ, ডাক্তার মোহাম্মদ ইকবাল, শাহেদুল আলম রাশেদ, বাবুল দাশ বাবলু, দেলোয়ার হোসেন সুমন, আনিছুর রহমান মামুন, মোহাম্মদ আজাদ, ইমরান আলী রাজু, ইয়াছিন ভুঁইয়্যা, মহিলা শ্রমিক লীগ নেত্রী রুমা মোস্তফা, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এম এ হান্নান ফয়সাল,সাধারণ সম্পাদক ঈমাম হোসেন ইমন প্রমুখ।

আলোচনা সভার শেষে তিনি নারী পুরুষের হাতে শাড়ী-লুঙ্গী তুলে দেন।শেষে ভেলুয়ারদিঘি জামে মসজিদ খতিব আলহাজ্ব মওলানা মোক্তার আহমেদ দেশ-জাতী,বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...