সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় ‘অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়’ প্রকল্পের অবহিতকরণ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ‘অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েট ডেভেলপম্যান্ট ইন সিএইচটি,ইউ.এন.ডি.পি’র সহযোগিতায় পৌরসভা মিলনায়তনে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রকল্প ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারী মাতামুহুরী কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, হেফাজতুর রহমান কলেজের অধ্যক্ষ নুরুন্নবী ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপার ভাইজার নুরুল আবচার বিশেষ অতিথি ছিলেন। প্রকল্পের জেন্ডার অফিসার ম্যাগডালেন ত্রিপুরার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, হেডম্যান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। অবহিতকরণের উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তমিজ উদ্দিন, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, অংহ্লারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এথোয়াই মার্মা ও বোধিছড়া অনাবাসিক স্কুলের প্রধান গোলাম রব্বানী। এতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর বিস্তুারিত তুলে ধরেন, প্রকল্পের জেলা শিক্ষা কর্মকর্তা সিংম্যা প্রু মার্মা। এ সময় প্রকল্পের মনিটরিং অফিসার মো. জিলহাজ উদ্দিন ও এডুকেশন ফ্যাসিলেটর মো. শামীম মিয়া উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা বলেন, বান্দরবান জেলার ৭টি উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের কাজ করা হবে। এর মধ্যে লামা উপজেলার ১৭টি স্কুল ও মাদ্রাসা রয়েছে। এ প্রকল্পের আওতায় নন-এমপিও ভুক্ত ৪০টি মাধ্যমিক স্কুলকে এমপিও ভুক্ত করতে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান খুশী রায় ত্রিপুরা।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...