বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

হত্যার হুমকি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা মূল্যের আত্মসাৎকৃত জায়গা ফেরত চান

সাতকানিয়ায় পুত্রের বিরুদ্ধে বয়োবৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হত্যার হুমকি দিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সাতকানিয়ার হাজী বদিয়র রহমান নামে এক বয়োবৃদ্ধ পিতার কোটি কোটি টাকা মূল্যমানের জায়গা আত্মসাতের অভিযোগ উঠেছে নিজের সন্তান ও স্থানীয় ইউপি মেম্বারের বিরুদ্ধে।
আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরের জামালখানের একটি রেস্টুরেন্টে নিজেন সন্তানের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতারণার শিকার শারীরিক ভাবে অসুস্থ বৃদ্ধ হাজী বদিয়র রহমান। আত্মসাৎকৃত সেই সম্পদ ফিরে পেতে বর্তমান তত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান তিনি । পাশাপাশি তাঁর সন্তান আবু মো. মুছা ও স্থানীয় ইউপি মেম্বার হারুনুর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বদিউর রহমানের মেয়ে সাজেদা বেগম, সামশুন নাহার, মোছাম্মৎ মমতাজ বেগম, বড় ছেলে মোহাম্মদ হারুনুর রশিদ ও ছোট ছেলে ফৌজুল আজিম।
সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বদিউর রহমান জানান, আমার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। আমি দীঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। চলাফেরা করতে পারিনা। আমার বাম হাত অচল। এ অবস্থায় আমার দ্বিতীয় ছেলে আবু মো. মুছা, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরশাসকের দোসর এবং জালিয়াত চক্রের লিডার স্থানীয় মেম্বার হারুনের সাথে জড়িত হয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে গতবছর ২৬ এপ্রিল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জালিয়াতির মাধ্যমে তিনটি হেবা দলিলের মাধমে গ্রামের বাড়িভিটা সহ সাতকানিয়া সদরে প্রায় ৩ একর (প্রায় ২শ ৭৭ শতক) মূল্যবান জমি আত্মসাৎ করে নেয়।
এছাড়া আমার জমি বিক্রির প্রায় ১৮ লাখ নগদ টাকাও সে আত্মসাৎ করে। যার কারণে অন্যান্য সন্তানরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সম্প্রতি ভয়াবহ এই জালিয়াতির ঘটনা অবহিত হই। এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আগে আপনাদের, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীকে জঘন্য এই জালিয়াতির ঘটনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি।
তিনি বলেন, মৃত্যুর আগে যাতে ইসলামী শরীয়াত মোতাবেক আমার চার ছেলে ও তিন মেয়েকে বন্টন করে দিতে ২য় পুত্রের আত্মসাৎকৃত সেই সম্পদ ফেরত পেতে বর্তমান তত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। সে সাথে দ্বিতীয় ছেলে আবু মো. মুছা ও ফ্যাসিস্ট স্বৈরশাসকের দোসর এবং জালিয়াত চক্রের গ্যাং লিডার হারুন মেম্বারের কঠোর শাস্তির দাবী জানান।
সংবাদ সম্মেলনে বদিউর রহমানের বড় ছেলে মোহাম্মদ হারুনুর রশিদ ও সাজেদা বেগম বলেন, রক্তের ভাই হয়ে এমন জগণ্য কাজ করতে পারবে ভাবতেও পারিনি। এখন মুছাকে নিজের ভাই পরিচয় দিতেও ইচ্ছে করেনা। আমরা আমাদের বাবার আত্মসাৎকৃত সম্পত্তি ফেরত পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
এদিকে অভিযোগকারি বদিউর রহমানের ছেলে আবু মো. মুছার ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা চেষ্টচা করা হলেও তিনি ফোন রিসিভ বরেননি।
অপরদিকে দক্ষিণ মাদার্শা ৭ নং ইউনিয়ন পরিষদের মেম্বার হারুনুর রশিদের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি পরে ফোন দিবেন বলে ফোন কেটে দেন।

এই বিভাগের সব খবর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র‌্যাপিড...

সর্বশেষ

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা...

রাউজানে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১

রাউজানের কদলপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির...

নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ...

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমসে আবারও হতাশ করলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানের কাছে...