রবিবার, ২৮ জুন ২০২৬

তাহসিন হত্যায় আরও একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে মাইক্রোবাসে এসে গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার নগরের চান্দগাঁও অদূর পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান (১৯)-কে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত মো. হেলাল ও ইলিয়াস হোসেন অপুকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে তাহসিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এমরান। আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় সন্ত্রাসীরা তাহসিনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হেলাল, সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...