শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে গবেষণার বিকল্প নাই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে চক্ষুবিদ্যা ও স্বাস্থ্য বিজ্ঞান জার্নালের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের শ্রেণীকক্ষে অনুষ্ঠানিকভাবে সোসাইটি অব ইয়ং অফথালমোলোজিস অব বাংলাদেশের উদ্যোগে এই জার্নালের মোডক উন্মোচন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি, ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক চক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, স্বাস্থ্য বিজ্ঞানের মেডিকেল শিক্ষা ক্ষেত্রে জার্নাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে গবেষনার বিকল্প নাই। আর এই গবেষনার ফলাফল প্রকাশ হয় অথবা এটা সংরক্ষিত হয় জার্নালের মাধ্যমে।

এছাড়া জার্নালের মাধ্যমে যেমন একটি প্রতিষ্ঠানের মান উন্নয়ন হয়। তেমনি শিক্ষকদের গবেষনাকেও উৎসাহিত করে। এজন্য নিয়মিত জার্নালের প্রকাশের উপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রেসিডেন্ট সার্জন ডা. সোমা রানী রায়ের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দীপক কুমার নাগ, ডা. মুজতাহিদ মোহাম্মদ হোসেন। ডা.এ.বি.এম ইয়াছিন উল্লাহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ শাহাজাহান সিরাজ। বক্তব্য রাখেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন, ডা. তনুজা তানজিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...