রবিবার, ২৮ জুন ২০২৬

কালিরছড়া খাল উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়দের বাধার মুখে পড়েছেন এক ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেট ও স্থানীয় আরও একজনের ওপর চড়াও হন স্থানীয়রা।

বুধবার (২৩ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে আকবর শাহ থানার লেক সিটি এলাকার কালিরছড়া খাল উদ্ধারে অভিযানের সময় এ ঘটনা ঘটে।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। ১৭ অক্টোবর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভায় লেক সিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে লেক সিটি এলাকায় কালিরছড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু হয়। অন্তত ১০ থেকে ১২টি স্থাপনা উচ্ছেদের পর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন দল বেঁধে এসে ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীকে ঘিরে ধরেন। তারা উচ্ছেদের প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মী শফিকুল ইসলামকে মারধর করেন স্থানীয় লোকজন।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী সাংবাদিকদের বলেন, উচ্ছেদ অভিযানে স্থানীয় লোকজন বাধা দিয়েছেন। তবে এর আগে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...