রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি, ভোটের জন্য চাপ দিচ্ছেন হ্যারিস ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন নির্বাচনী প্রতিযোগিতায় প্রচারণা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ভোটের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস জাতীয় নেটওয়ার্ক সাক্ষাৎকারে বসার পাশাপাশি ল্যাটিনো ভোটারদের কাছে একটি বিশেষ ক্ষেত্র তৈরি করছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, দোদুল্যমান, সিদ্ধান্তহীন ভোটারদের নিজের পক্ষে টানায় চূড়ান্ত চাপ প্রয়োগে উভয় প্রচারণায় ব্যয় হচ্ছে শত শত মিলিয়ন ডলার।

ফলাফল যাই হোক না কেন, আমেরিকানরা ৫ নভেম্বর নির্বাচনে ইতিহাস তৈরি করবে। বিশ্বের শীর্ষস্থানীয় পরাশক্তিতে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করবে অথবা তারা প্রথম হোয়াইট হাউসে আনবে কোনো দোষী সাব্যস্ত অপরাধীকে।

জরিপগুলো ট্রাম্পের দিকে ঝুঁকে আছে বলে মনে হচ্ছে। ৭৮ বছর বয়সী ট্রাম্প মার্কিন ইতিহাসের একটি প্রধান দলের সবচেয়ে বয়স্ক প্রার্থী।

মঙ্গলবার এনবিসি টেলিভিশনকে সাক্ষাৎকার দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবর্তে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গত জুলাই মাসে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান হ্যারিস।

৬০ বছর বয়সী হ্যারিস সপ্তাহান্তে তার জন্মদিন উদযাপন করেছেন, তিনি তার দলের অন্যতম জনপ্রিয় দূত বারাক ওবামাকে আবার মাঠে নামাবেন।

সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট উইসকনসিন ও মিশিগানে একাধিক সমাবেশ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থার অধীনে নির্বাচনে সাতটি সবচেয়ে উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাতাপূর্ণ সুইং স্টেটের মধ্যে দুটি প্রদেশ ফলাফলকে প্রভাবিত করবে।

ট্রাম্পের অভিবাসী বিরোধী বক্তব্য দিন দিন আরও কঠোর এবং চরম হয়ে উঠছে। তিনি ফ্লোরিডায় ল্যাটিন আমেরিকান ভোটারদের সাথে একটি গোলটেবিল আলোচনায় অংশ নিবেন। তিনি পরে আরেক সুইং স্টেট উত্তর ক্যারোলিনায় যাবেন।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...