বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লামায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গ্রাউসের খাদ্য কর্ণার ও কুইজ প্রতিযোগিতা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব খাদ্য দিবস’২৪ উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ‘অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের’ আওতায় উপজেলার সরই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার দুপুরে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো, আশ্রাফুজ্জামান। এতে বিদ্যলয়ের সহকারী শিক্ষক জমির উদ্দিন ও গোলাম রসুল, সংস্থার প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, ফিল্ড অর্গানাইজার মেমং মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি অন্যসব উপস্থিত শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করে গ্রাউস কর্তৃপক্ষ।

এর আগে সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুষম খাবার পরিচিতি তুলে ধরতে আয়োজন করা হয় ‘খাদ্য কর্ণার’। কর্ণারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, খনিজ লবণ, ভিটামিন ও পানি জাতীয় খাদ্য প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে সুষম খাদ্যের পরিচিতি সহ মানব দেহের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না। এদিন উপজেলার গজালিয়া, ফাইতং ও লামা সদর ইউনিয়নেও একই আয়োজনের মধ্য দিয়ে বিশ^ খাদ্য দিবস পালন করা হয়।

এ বিষয়ে সংস্থার প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ, পুষ্টিমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষে গ্রাউস এর ‘ ‘অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় লামা উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে উপজেলার সরই উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ফাইতং, গজালিয়া ও লামা সদর ইউনিয়নে এক যোগে খাদ্য দিবস পালন করা হয়। তিনি আরও বলেন, প্রত্যেক ব্যক্তিকে নিজের বয়স, চাহিদা ও পরিশ্রম অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এ সুষম খাদ্যের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, শক্তি উৎপাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়ে থাকে বলেও জানান প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...