রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বানিয়ারা পাড়া এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে তাহাসান (৩১) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক চান্দগাঁও থানা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া মেডিকেল কলেজের অদূরে চান্দগাঁও বানিয়ারা পাড়ায় রাস্তার পাশেই এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মো. সবেদ আলী। তিনি জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

স্থানীয়রা জানান, গুলিতে নিহত তাহসান চান্দগাঁও থানার মাইজপাড়া হাজিরপুল এলাকার মোহাম্মদ মুছার ছেলে।

ঘটনা সূত্রে আরও জানা গেছে, চান্দগাঁও এলাকার শমসের পাড়া মেডিকেল কলেজ থেকে বানিয়ারা পাড়া পর্যন্ত দুটি গ্রুপের আধিপত্য বিস্তার ছিলো। আশপাশের ভাসমান দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজিরও নানা অভিযোগ ছিলো দুই গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে কয়েকদিন আগেও এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে মহড়াও দিয়েছেন বলে সাধারণ লোকজনের অভিযোগ।

২১ অক্টোবর বিকেলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংঘর্ষের ইঙ্গিত দিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে স্ট্যাটাস দেন। এতে এক গ্রুপের নেতৃত্ব দেন ছোট সাজ্জাদ আর অন্য গ্রুপের নেতৃত্বে দেন সরোয়ার। আবার সরোয়ার গ্রুপের পক্ষে ঢাকাইয়া আকবরও মাঠে নামেন বলে লোকজন জানান।

এতে আধিপত্য বিস্তারে বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ লাগলে প্রকাশ্যে গুলি করে তাহসান নামে ছাত্রলীগের কর্মীকে খুন করেন বলে জানা যায়। দাবি করা হচ্ছে সরোয়ার গ্রুপের গুলিতেই তাহসান নিহত হয়। তবে সত্যতা নিশ্চিতে পুলিশ মাঠে নেমেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

অপর একটি সূত্র জানায়, মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ৩৬ টি টেম্পুর চাঁদাবাজি নিয়ে। এসব টেম্পু গাড়ি প্রতিদিন চান্দগাঁও হাজীরপুর থেকে বহদ্দারহাট মসজিদ পর্যন্ত চলাচল করে থাকে। এসব টেম্পু থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা আদায় করে একটি গ্রুপ। সরকার পতনের আগে যে গ্রুপ টাকা নিত তারা পরিবেশ পরিস্থিতিতে হঠাৎ আড়ালে চলে যায়। বর্তমানে ভাগ বাটোয়ারায় দুই গ্রুপের আধিপত্য বিস্তার এ খুনের ঘটনা ঘটে।

এ বিষয়ে সিএমপি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ‘লাশ চমেকের মর্গে আছে। তাহসানের খুনের ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।’

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...