রবিবার, ৮ নভেম্বর ২০২৬

নুরুল ইসলাম বিএসসির সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ খেলাপি মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের আদালত।

আজ সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুল রহমান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অর্থ ঋণ আদালতের পেশকার রেজাউল করিম জানান, আজকের মামলার ধার্য্য তারিখ ছিল না। বাদীপক্ষ নথি উপস্থাপনের দরখাস্ত করে এবং বিবাদীর সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করে। যেহেতু ঋণ নেওয়ার সময় বিবাদীপক্ষ কোনো স্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রাখেনি সেহেতু বিবাদীদের সম্পত্তি ক্রোকবদ্ধ করা না হলে বিপুল ঋণ আদায় করা সম্ভব হবে না বিবেচনায় আদালত এই আদেশ দেন।

তবে মামলার ৩নং বিবাদীপক্ষে নিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করেন। আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত এই আদেশ দেওয়া হয়েছে।

উত্তরা ব্যাংক পিএলসি পক্ষ থেকে নুরুল ইসলাম বিএসসির পরিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা ডেইরি ফুডস লিঃ ও ইউনিল্যাক সানোয়ারা (বি.ডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও ৫ পরিচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলায় নুরুল ইসলাম বিএসসি ৫নং বিবাদী। তিনি দুই প্রতিষ্ঠানের ভূতপূর্ব ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান পরিচালক।

এই বিভাগের সব খবর

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সিপাহি-জনতার এই...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক কর্মসূচির মাইকে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর...

সর্বশেষ

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয়...

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...